শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

ফাল্গুনের হাওয়া

 __🌺🌹_"ফাল্গুনের হাওয়া"_🌹🌺__

        মোঃশরীফুল ইসলাম শান্ত

    ফাল্গুনে লাগিলো শরীরে হাওয়া,

          মাতিল মোর মন রঞ্জনা,

            মন বসে না এই খনে,

     মন যে উড়ে বেড়ায় বেখেয়ালে।


          আকাশে বাতাসে স্নিগ্ধতা, 

        চুলের খোপায় ফুলে তনয়া,

           রাস্তাঘাট রঙে রঙিলা,

        মনে জাগে কত যে বাহানা।


        মন ছুটে যায় পাড়ায় পাড়ায়,

       হলুদ শাড়ির আচলের ছায়ায়,

             মনে পড়ে স্মৃতিকথা,

       কে যেন দিয়ে যায় পিছুটান।


          ফুল ফুটেছে আজ গাছে,

               মানব মন সাজে,

        বেকুলতার নেই কো শেষ,

     ভালোবাসাটা অনেকটা বিশেষ।


 ফাল্গুনের হাওয়ায় মজিল বাঙালি মন,

        কে কোথায় আছিস কান পেতে শোন।

13Feb2019


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন